| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১১:৪৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৭২৮৩৪ বার পঠিত
চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবির ক্যাপশন: বিশ্ব শিক্ষক দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকছুদুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান খান। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সামসুদ্দিন আহমেদ, বিষ্ণু কুমার চক্রবর্তী, মো. লুৎফর রহমান, শিরিন সুলতানা, আব্দুল কাওয়ুম, বেলায়েত হোসেন ও সাংবাদিক লিয়াকত আলী লাভলুসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষকদের নানান দাবি-দাওয়া তুলে ধরেন। তারা বলেন, ‘চরভদ্রাসন উপজেলার প্রায় সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা চরভাতা পেলেও শিক্ষকরা তা থেকে বঞ্চিত। এই বৈষম্য শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

বক্তারা আরও বলেন, ‘শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা, পাঠদানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা-ভক্তি বৃদ্ধির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।’

সভায় ইউএনও মনিরা খাতুন শিক্ষার মান উন্নয়ন ও সকলকে সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার জন্য আহবান জানান। 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪