| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১২:০৭:২০:অপরাহ্ন  |  ১৪৪৬৯১৫ বার পঠিত
শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবির ক্যাপশন: শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: ‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে (৫ অক্টোবর) রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪