| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১২:২২:১১:অপরাহ্ন  |  ১৪৪৬১৯৪ বার পঠিত
জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা
ছবির ক্যাপশন: জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে ।

জানা যায়, হোসাইন আহমেদ জিয়াদ ও মো.পারভেজ পেশাগত কাজে তথ্য সংগ্রহে জঙ্গল সলিমপুর এলাকায় গেলে হঠাৎ  তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও ক্যামেরা-সরঞ্জামাদি ভাঙচুর করে।

এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।

এ বিষয়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, 'চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে টিসিজেএ নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টস মো. পারভেজ রহমান এবং চট্টগ্রাম অফিস প্রধান হোসেন জিয়াদের উপর হামলা হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪