| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৩:২০:৪৫:অপরাহ্ন  |  ১৪৮৫৫৮৫ বার পঠিত
নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা
ছবির ক্যাপশন: পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা

নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

রোববার (৫অক্টোবর) বিকেল চারটার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা শেষে কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, সহকারি শিক্ষক রাজু আহমেদ, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউছুফ আলী প্রমুখ। 

এ সময় বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ মোট পাঁচটি দাবি জানান।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪