| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৩:৩২:৪৩:অপরাহ্ন  |  ১৪৪২৮৪০ বার পঠিত
উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা  আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে (৫ অক্টোবর) রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দুপুরে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পৌর শহরের কাচারিপাড়াস্থ পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের টিএ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মোকতাদিরের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সিনিয়র সহ-সভাপতি  মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা জাকারিয়া খান, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা রহমত উল্লাহ কাসেমী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী তার ক্ষমতার সময়  ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অস্থির পরিবেশ সৃষ্টি করেছিলেন। ২০১৬ ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও দলীয়  সন্ত্রাসীরা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে বহু  ছাত্রকে হত্যা করে। তারা আরও বলেন, এসব হত্যাকান্ড মানবতাবিরোধী অপরাধের 
শামিল। বক্তারা মোকতাদির চৌধুরী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও  ফাঁসির দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪