| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে আলিপুর থেকে মক্কা সিমেন্ট মিলস পর্যন্ত সড়কের বেহাল দশা , কর্তৃপক্ষ নীরব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৩:৫৭:৪১:অপরাহ্ন  |  ১৩৮৪০৯৯ বার পঠিত
অভয়নগরে আলিপুর থেকে মক্কা সিমেন্ট মিলস পর্যন্ত সড়কের বেহাল দশা , কর্তৃপক্ষ নীরব
ছবির ক্যাপশন: সড়কের বেহাল দশা

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর(যশোর): যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে ।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গণস্বাক্ষর করে পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি। 

মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়াতে এই এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ঘাট গোডাউন,একাধিক কয়লা ও সারের ডাম্প। ব্যবসায়ীক কারণে প্রতিদিন এই সড়কে যাতায়াত করে অনেক লোড-আনলোড ট্রাকসহ বিভিন্ন যানবাহন। ব্যবসায়ীরা কোটি, কোটি টাকা উপার্জন করছেন এই সড়ক ব্যবহার করে। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা ব্যবসায়ী কেউ এই সড়ক মেরামতে আগ্রহী না।

ফলে সড়কটি পুরো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। শিক্ষার্থীদের এই সড়কের নোংরা কাদা ও পানি মাড়িয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে সড়কের আশপাশের বাসিন্দারা। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গুর প্রবণতা বেড়ে আক্রান্ত হয় এলাকাবাসী। ট্রাক চাপায় মানুষ নিহত হওয়ার ঘটনাও ঘটেছে এই সড়কে। 

এলাকাবাসীরা বলেন, আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে আছে। খালি ও পণ্য নিয়ে চলা ট্রাকের সাথে অতিরিক্ত পণ্য নিয়ে চলা ভারী যানবাহনের জন্য রাস্তাটি পুরো নষ্ট হয়ে গেছে।

নওয়াপাড়া পৌর প্রশাসক( ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মারুক বলেন, ‘এলাকাবাসির পক্ষ থেকে একটা লিখিত আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি কোভিট-১৯ প্রকল্পের আওতায় লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া বর্তমান রাস্তাটিতে চলাচলে যে সমস্যা তার সমাধানের জন্য ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের চিঠির মাধ্যমে ডাকার নির্দেশ দেয়া হয়েছে। আলোচনা সাপেক্ষে আশু সমাস্যার সমাধান করা হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪