| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে চক্কর দিল `ইসরায়েলি সামরিক বিমান'

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৭:৩৪:৫৯:অপরাহ্ন  |  ১৪৭৬৬২০ বার পঠিত
শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে চক্কর দিল `ইসরায়েলি সামরিক বিমান'
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ রোববার বিকেলে ভূমধ্যসাগরে গাজার দিকে এগিয়ে যেতে থাকা জাহাজ ‘কনশানস’ থেকে করা ফেসবুক লাইভে ওই বিমানটি উড়ে যেতে দেখা যায়।  দেখা যায় যে,বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, সেটির ওপর দিয়ে আজ উড়েছে একটি সামরিক বিমান। সেটি ইসরায়েলের সামরিক বিমান বলে ধারণা করেছেন ওই জাহাজে থাকা উইলিয়াম আলেকজান্ডার। 

শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা ওই ফেসবুক লাইভে অধিকারকর্মী উইলিয়াম আলেকজান্ডারকে বলতে শোনা যায়, ‘আমাদের চারপাশে কয়েকবার চক্কর দওেয়ার পর একটি বড় সামরিক বিমান এইমাত্র সরাসরি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তারা আমাদের ওপর একটি চক্কর দিয়েই সম্ভবত সব তথ্য সংগ্রহ করতে পারত। নিঃসন্দেহে এটা অপ্রয়োজনীয়। এরপর তারা থাউজেন্ড ম্যাডলিন ফ্লিটের দিকে চলে গেছে। সম্ভবত আরও কিছু তথ্য নেওয়ার জন্য এ কাজ করেছে তারা। এটি ইসরায়েলের বিমান, সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত নই। তবে আমাদের মাথার ওপর দিয়ে আর কে এভাবে সামরিক বিমান ওড়াতে পারে, তা আমার জানা নেই। আমার ধারণা, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। 

বিমানটি উড়ে যাওয়ার সময় লাইভ ভিডিওতে কনশানসের আরেক যাত্রী সতর্কবার্তা দেন, ‘সতর্ক থাকুন। খুব ধীরে ধীরে এগোবেন। স্বাভাবিক থাকুন। তাদেরকে আমাদের সঙ্গে খেলতে দেবেন না।’

জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলেইন হাবিব বলেন, ‘আমি সত্যিই আশা করছি, এবার আমরা গাজায় পৌঁছাব। সত্যিকারে একটি শান্তিপ্রক্রিয়ার আশা করছি এবং আমাদের আটকানো হবে না। আমরা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী করিডর চাই, যাতে তারা সমুদ্রসীমায় প্রবেশ করতে পারে। আমরা শুধু ত্রাণ নিয়ে আসার জন্য মানবিক করিডরের কথা বলছি না। বলছি এমন একটি করিডরের কথা, যাতে ফিলিস্তিনিরা সমুদ্রে বাণিজ্য করতে পারে, যা তাদের মৌলিক অধিকার।’

ভিডিওতে ওই জাহাজে থাকা মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েস বলেন, ‘একজন আমেরিকান হিসেবে আমাদের এখন কী করা উচিত? বিশ্ব-সম্প্রদায়ের কী করা উচিত? আমাদের প্রতিটি ফোরামে, সম্ভাব্য উপায়ে নিরলসভাবে কাজ করতে হবে, যাতে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম হয়।’


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪