| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভইউরোপের বিভিন্ন দেশে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৫:২৭:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৫৮০৫৯ বার পঠিত
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভইউরোপের বিভিন্ন দেশে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজা যুদ্ধ বন্ধের দাবিতে  লাখো মানুষ রাস্তায় নেমেছে ইউরোপের বিভিন্ন দেশে। রোববার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয় ইউরোপ জুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে।

শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়।-শাফাক নিউজ 

ইতালির রোমে ছিল ইউরোপের অন্যতম বৃহৎ বিক্ষোভ। আয়োজকদের দাবি, সেখানে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেয়, যদিও পুলিশের হিসাবে সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৫০ হাজার।

রাস্তায় নেমে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান - স্পেনের মাদ্রিদে প্রায় ৯২ হাজার এবং বার্সেলোনায় ৭০ হাজারের বেশি মানুষ ।

ফ্রান্সে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং গাজার অবরোধ প্রত্যাহারের দাবি তোলে।

এ ছাড়া আয়ারল্যান্ডের ডাবলিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার ঘটনার পর সরকার বিক্ষোভ স্থগিতের আহ্বান জানিয়েছিল। পরে যুক্তরাজ্যের সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, বারবার বড় বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। প্রতিবাদের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপদে বেঁচে থাকার অধিকারও সমানভাবে মূল্যবান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪