| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে কাপড়ের কারখানার গুদামে আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৬:৫৫:৩৬:পূর্বাহ্ন  |  ১৪৬৩৬৩৮ বার পঠিত
গাজীপুরে কাপড়ের কারখানার গুদামে আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:  আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় কাপড়ের কারখানার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার আশপাশের ভবনের লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত আছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন,  প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যায়নি। তবেতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪