| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ডিবির অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:২৯:০৩:পূর্বাহ্ন  |  ১৪৬৪৫৭২ বার পঠিত
নাটোরে ডিবির অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

 নাটোর প্রতিনিধি : নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিমগাছী গ্রামের মিন্টু রহমানের ছেলে সেলিম আহম্মদ (২৬) এবং একই জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের দাদন চক এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই যুবককে আটক করা হলে তাদের তল্লাশি করে সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি ও জুবায়ের ইসলামের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১১ কেজি গাঁজা জব্দ করে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে।

নাটোর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪