| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:৪৪:৩১:পূর্বাহ্ন  |  ১৪৭৭৮৪৫ বার পঠিত
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে এ কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা পরিবার-পরিজন নিয়ে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিক্ষোভ মিছিলসহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, সদর উপজেলা সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. জব্বার হাওলাদার, মহিলা সম্পাদক ইয়াসমিন আক্তার, উপদেষ্টা জাকারিয়া, নূরে আলম, সিরাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জামিল হোসেন মোল্লাসহ আরও অনেকে।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান যুক্ত করা,১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

এছাড়া তারা বেতন বৈষম্য দূরীকরণ ও পদমর্যাদার ন্যায্য স্বীকৃতি প্রদানেরও দাবি জানান।

জেলা সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন বলেন,দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। সরকার দ্রুত সমাধানের উদ্যোগ না নিলে আমরা আন্দোলন আরও বেগবান করব।

অন্য বক্তারাও বলেন,স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল স্তম্ভ আমরা। অথচ আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। দাবিগুলো পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪