| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে সিএনজি চালকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:৫৭:০৭:পূর্বাহ্ন  |  ১৪৪৬৩০০ বার পঠিত
সুবর্ণচরে সিএনজি চালকের আত্মহত্যা

নোয়াখালী  প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বরে সাইফুল ইসলাম (৩২) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সফিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম মাদক সেবন করত। টাকার জন্য পরিবারের সদস্যদের সাথে প্রায় জগড়া করত। স্ত্রীর কাছে টাকা চাইলে স্ত্রী টাকা দিতে রাজি হননি। পরে অভিমান করে নিজ ঘরে সাইফুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা থানা পুলিশের খবর দেন।

পরে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪