রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারত প্রত্যাশা করে বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ভারত মনে করে,যত দ্রুত নির্বাচন হবে ততই ভাল হবে । ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি , সোমবার ( ৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান ।
তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।
বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন ।
এক প্রশ্নের উত্তরে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না ।
রিপোর্টার্স২৪/এসসি