নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বনপাড়া একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র জানান, দুপুর দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় ঢাকা থেকে আগত পাবনাগামী একতা পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। পরে পুলিশ এবং স্থানীয়রা আহতদের বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কদিমচিলান এলাকা থেকে বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ
রিপোর্টার্স২৪/ঝুম