| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ২১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১০:০৫:৫০:পূর্বাহ্ন  |  ১৪৪১৯০৪ বার পঠিত
বগুড়ায় হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ২১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই মামুন এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তাঁর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার সকালে তাদের আদালতের  পাঠানো হয়েছে।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪