| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১০:১৭:০৭:পূর্বাহ্ন  |  ১৪৭০৪৩৬ বার পঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানী মেরি ই ব্রানকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি নোবেল পুরস্কার পেয়েছেন । 

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া—‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সুইডেনের স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) দুপুরে সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

 ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার (immune system) এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের উপাদান বা নিরীহ বহিরাগত উপাদানের (যেমন—খাদ্যের নির্দিষ্ট উপাদান বা উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া তৈরি হওয়া থেকে বিরত থাকে।

এই প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করলে অটোইমিউন রোগ—যেমন টাইপ-১ ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো জটিল রোগ দেখা দিতে পারে।

মেরি ব্রাঙ্কো ইমিউন সিস্টেমে নিয়ন্ত্রণকারী কোষ (regulatory T-cells) শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফ্রেড রামসডেল এই কোষগুলোর কার্যপ্রণালী ও জেনেটিক ভিত্তি বিশ্লেষণ করেন। শিমন সাগাগুচি প্রথম প্রমাণ দেন যে, এসব কোষ শরীরে ইমিউন ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে।

তাঁদের এই যৌথ গবেষণার ফলাফল আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অটোইমিউন রোগ প্রতিরোধ ও নতুন থেরাপি উদ্ভাবনের ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

নোবেলজয়ী প্রতিজন পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। যদি একাধিক বিজ্ঞানী পুরস্কার ভাগাভাগি করেন, তবে এই অর্থ তাঁদের মধ্যে ভাগ হয়ে যাবে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪