| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১১:১৬:০৮:পূর্বাহ্ন  |  ১৪৬২৭৫৩ বার পঠিত
বাউফলে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক!

বাউফল প্রতিনিধি : বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর)  দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে  এ পাঁচ নবজাতকের জন্ম হয়।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার স্থানীয়ভাবে একজন মৃদুভাষী ও পরিশ্রমী নারী হিসেবে পরিচিত। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪