| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে বিধস্ত হেলিকপ্টার উচু করলেন মাত্র ১৫ জন, উদ্ধার হলো নার্স

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৮:০৮:৫২:পূর্বাহ্ন  |  ১৪৬৯৯৫৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বিধস্ত হেলিকপ্টার উচু করলেন মাত্র ১৫ জন, উদ্ধার হলো নার্স

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি মেডিক্যাল হেলিকপ্টার মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই  দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে একজন নারীও ছিলেন। 

স্যাক্রামেন্টো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া বলেন, হেলিকপ্টারটি একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে জরুরি অবস্থার সৃষ্টি হয়। একজন পাইলট, নার্স এবং প্যারামেডিককে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কে কেউ আহত হয়নি।

আহতদের মধ্যে একজন হেলিকপ্টারের নিচে আটকা পড়েছিলেন এবং ফায়ার ডিপার্টমেন্টের একটি ছোট দল মহাসড়কে থাকা লোকজনকে সাথে নিয়ে এক আহত নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে নিতে সক্ষম হয়েছিল। প্রায় ১৫ জন মানুষ মিলে ছোট বিমানটিকে ওপরে তুলে ওই নারীকে উদ্ধার করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪