| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়াবহ হামলার দুই বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১০:৩৮:২৫:পূর্বাহ্ন  |  ১৪৪৫৭৯৪ বার পঠিত
ভয়াবহ হামলার দুই বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক
ছবির ক্যাপশন: ভয়াবহ হামলার দুই বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

রিপোর্টার্স২৪ ডেস্ক : হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলার দুই বছর পূর্তিতে আজ ইসরায়েলজুড়ে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ ইসরায়েলের রেইম এলাকায় নোভা ফেস্টিভ্যালের স্থানে ভয়াবহ হামলাটি ঘটেছিল। আজ নিহতদের স্মরণে ফুল, মোমবাতি ও শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও স্থানীয়রা।

বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েছেন অনেক নিহতের পরিবার ও বন্ধুরা। একজন জিম্মির শ্যালিকা জানিয়েছেন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না সবাই ঘরে ফিরে আসে।

২০২৩ সালের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির লক্ষ্যে মিশরের কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা আজও চলছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, প্রো-ফিলিস্তিন বিক্ষোভে অংশ না নিতে, কারণ তার মতে এমন প্রতিবাদ ব্রিটিশবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪