| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১১:১৪:০৫:পূর্বাহ্ন  |  ১৪৫৫৫৬১ বার পঠিত
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী  তারা বৈদ্যুতিক বর্তনীতে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন এর যুগান্তকারী আবিষ্কারের জন্য এই পুরস্কার লাভ করেছেন। 

নোবেল বিজয়ীরা হলেন, জন ক্লার্ক: (মার্কিন যুক্তরাষ্ট্র),মিশেল এইচ. ডেভোরেট: (ফরাসি) জন এম. মার্টিনিস: (মার্কিন যুক্তরাষ্ট্র)।

এই আবিষ্কারগুলি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং কোয়ান্টাম কম্পিউটারসহ অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

 

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর যুগান্তকারী আবিষ্কারের জন্য এ বছর তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।


বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।


বিজ্ঞানী জন ক্লার্কের জন্ম ১৯৪২ সালে যুক্তরাজ্যের কেমব্রিজে। ১৯৬৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালর অধ্যাপক তিনি।


বিজ্ঞানী মিশেল এইচ. দেভোরের জন্ম ১৯৫৩ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮২ সালে প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।


পুরস্কার বিজয়ী তৃতীয় বিজ্ঞানী জন এম. মার্টিনিসের জন্ম ১৯৫৮ সালে। ১৯৮৭ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।


নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। এই অর্থ তিন বিজয়ীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।


আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।


প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।রিপোর্টার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪