| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল দলগত খেলা, মেসিও একা জেতাতে পারবে না: হামজা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৩:৩০:১৪:অপরাহ্ন  |  ১৩৪৩৫৬৯ বার পঠিত
ফুটবল দলগত খেলা, মেসিও একা জেতাতে পারবে না: হামজা
ছবির ক্যাপশন: হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছেন তিনি।

গতকাল সকালে দেশে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালেই অনুশীলনে নেমে পড়েন হামজা। তবে এ দিন অনেকটা গণমাধ্যম থেকে আড়ালে ছিলেন তিনি।

তবে মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে নিজের দ্বিতীয় দিনের অনুশীলনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই মিডফল্ডার। ফুটবল দলগত খেলা। তাই দলগত পারফরম্যান্সের মাধ্যমে জিততে চান হামজা।

তিনি বলেন, ‘ফুটবল টিম গেম। মেসিও একা ম্যাচ জেতাতে পারবে না। বাংলাদেশের মানুষ আমার ওপর ভরসা করে। আমারা সবাই মিলে ম্যাচটা জিততে চাই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪