| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১১:০২:৫৭:পূর্বাহ্ন  |  ৪৯১ বার পঠিত
দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুইদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

অন্যদিকে, গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং চালুর কথাও জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সংসদে তিনি বলেন, বৈষম্য দূর করতে শহরেও প্রয়োজন অনুযায়ী লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪