| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের হিমাচলে বাসের ওপর আছড়ে পড়ল পাহাড়, ১৫ যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৬:৩১:৫২:অপরাহ্ন  |  ১৪৩৪৭০১ বার পঠিত
ভারতের  হিমাচলে  বাসের ওপর আছড়ে পড়ল পাহাড়, ১৫ যাত্রী নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় মঙ্গলবার একটি বেসরকারি বাসে ভয়াবহ ভূমিধস আছড়ে পড়ায় কমপক্ষে ১৫ জন যাত্রী নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলে। উদ্ধার অভিযানে থাকা এক পুলিশ আধিকারিক জানান যে "পুরো পাহাড়টি বাসের ওপর ভেঙে পড়েছিল," যার ফলে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাসটিতে হরিয়ানার রোহতক থেকে ঘুমাঁরউইনগামী ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন এবং এটি মারোটান–কালাউল রুটে চলছিল। 

বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, এ পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান যে বাসে যাত্রী সংখ্যা ৩০-এর বেশি হলেও সঠিক সংখ্যা এই মুহূর্তে জানা যায়নি। 

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (আগের টুইটার) বার্তা দেন। তিনি আধিকারিকদের উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 

মুখ্যমন্ত্রী এক্স-এ আরও লিখেছেন যে "যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে" এবং তিনি প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন। পুলিশ, জেলা প্রশাসন, দমকল এবং বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। 

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে এবং কাদামাটি ও পাথরের আঘাতে বাসের বিধ্বস্ত অংশটি দৃশ্যমান। উল্লেখ্য, সোমবার থেকে ওই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে।

 রিপোর্টার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪