| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় নেমে শমিত বললেন, ‘হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই জিততে পারি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৮:৫১:৫৯:অপরাহ্ন  |  ১৩৪১৭৩৩ বার পঠিত
ঢাকায় নেমে শমিত বললেন, ‘হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই জিততে পারি’
ছবির ক্যাপশন: ঢাকায় নেমে শমিত বললেন, ‘হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই জিততে পারি’

রিপোর্টার্স২৪ ডেস্ক  : আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সর্বশক্তি দিয়ে লড়াই করতে চাইছেন জামাল ভূঁইয়ারা। হামজা চৌধুরীর পর আজ কানাডা প্রবাসী শমিত সোমও ঢাকায় আসায় দল পূর্ণ হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এসে শমিত বিমানবন্দরে সংবাদমাধ্যমদের আশার কথা শুনিয়েছেন। বলেছেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে তারা (হংকং) কঠিন দল। তাই দেখি কী রকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।’কাল দলের সঙ্গে অনুশীলন করবেন শমিত। তার আগে এই অ্যাটাকিং মিডফিল্ডার  বলেছেন, ‘প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনও সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। এখন ঠিক আছি (চোট নিয়ে)।’

এদিকে সফরকারী হংকং চায়না আজ ঢাকায় অনুশীলন করেছে। তারা রাজধানীর উত্তরায় পুলিশ মাঠে ঘণ্টা দেড়েক নিজেদের ঝালিয়ে নিয়েছে। আগামীকাল ম্যাচ ভেন্যুতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করার কথা তাদের।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪