| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৯:২০:৫৪:অপরাহ্ন  |  ১৩৪১৭৩২ বার পঠিত
দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ
ছবির ক্যাপশন: দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক  : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর মধ্যে একটি আজ মঙ্গলবার (৭ অক্টোবর) হয়েছে। প্রথম ম্যাচেই বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে সিরিয়াকে।

প্রথমার্ধে সাইফুল বারী টিটুর দল ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর আরও এক গোল হয়েছে।দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে অর্পিতা বিশ্বাসরা।

এরপর বাছাইপর্ব খেলতে জর্ডানে যাবে মেয়েরা। সেখানে প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে ১৩ অক্টোবর ও ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪