| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্রিড ফ্লোটিলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৬:৫৭:৫২:পূর্বাহ্ন  |  ১৪৫৮৩০৯ বার পঠিত
কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্রিড ফ্লোটিলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীদের নৌবহরকে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা আটকে দিয়েছে । আজ বুধবার(৮ অক্টোবর) এ ঘটনা ঘটেছে। কনশেনস জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও আছেন।

ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, ওই জাহাজে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী আছেন। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে আটকে দিয়েছেন তাঁরা।

ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান চালানো হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় দাবি করেছে, ‘বৈধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধাঞ্চলে ঢোকার আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে।’

ইসরায়েলি মন্ত্রণালয় আরও দাবি করেছে,‘নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। আশা করা যাচ্ছে, যাত্রীদের দ্রুত ফেরত পাঠানো হবে।’

এর আগে, আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছিলেন, তাঁদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি অপহরণের শিকার হয়েছেন।

গতকাল মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে শহিদুল বলেছিলেন, আজ ভোরে তাঁরা রেড জোনে পৌঁছে যেতে পারেন। রেড জোন বলতে শহিদুল আলম মূলত সেই বিপজ্জনক অঞ্চলকে বুঝিয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে দিয়ে অধিকারকর্মীদের আটক করেছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪