| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালাহর জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে মিসর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ২২:৫৬:৪৬:অপরাহ্ন  |  ১৩৩৪৩৫২ বার পঠিত
সালাহর জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে মিসর
ছবির ক্যাপশন: সালাহর জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে মিসর

রিপোর্টার্স২৪ ডেস্ক  : মোহাম্মদ সালাহর জোড়া গোলে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে মিসর। 

গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয়ই যথেষ্ট ছিল মিসরের জন্য। নিরপেক্ষ ভেন্যু কাসাব্লাঙ্কায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয়ে মূল পর্ব নিশ্চিত করেছে তারা। 

অষ্টম মিনিটেই ফারাওরা এগিয়ে যায় ইব্রাহিম আদেলের হেডে। এরপর মাত্র ছয় মিনিট পর ট্রেজেগের পাস ধরে বল জালে পাঠান লিভারপুল তারকা সালাহ।

এই মৌসুমে লিভারপুলের জার্সিতে সালাহর পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও জাতীয় দলের জার্সিতে ছিলেন বেশ সরব। প্রথমার্ধেই আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু বারের ওপর দিয়ে যায় শট। 

দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও শেষ দিকে দুর্দান্ত এক লব শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সালাহ।

এই জয়ে আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মিসর। তাদের আগে টিকিট কেটেছে মরক্কো ও তিউনিসিয়া।

রেকর্ড সাতবারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন মিসর বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র তিনবার ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে খেলেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪