| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১০:৩১:০০:পূর্বাহ্ন  |  ১৪৫০৪৪৭ বার পঠিত
অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকিতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি সেই ফোন কলে জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে।এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করেছে। 

জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে; যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।


কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪