কূটনৈতিক প্রতিবেদক : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারত। এর মধ্যে নয়াদিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন ২৮ জন এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন ছয়জন।
ভারতীয় পুলিশ গণমাধ্যমকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়ে বলেছে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে বসবাস করছিলেন।
গ্রেপ্তার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক এবং তাদের কাছে ভারতে প্রবেশ বা বসবাসের বৈধ নথি মেলেনি। বর্তমানে ২৮ জনকে একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। সেখানে থেকেই তাদের প্রত্যাবাসনের জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, মুর্শিদাবাদের রানীনগর ও ডোমকল থানা এলাকা থেকে পৃথক অভিযানে ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রায় ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং কেরালায় রাজমিস্ত্রির কাজ করছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন