| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল অলি

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ৪১৮০৪১৯ বার পঠিত
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল অলি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (১৮ মে) বিষয়টি জানান এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক। তিনি বলেন, অলি আহমদ রোববার সন্ধ্যায় গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সাম্প্রতিক নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় ও জোটের বাইরে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেননি। সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ঐক্য পুনরায় সক্রিয় হওয়ার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪