| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১২:০৯:১৬:অপরাহ্ন  |  ১২৫৭৩৬ বার পঠিত
নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি :‘বিজ্ঞান উদ্ভাবন এবং কাদামাটি উৎসব’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরেন। 

অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল। 

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী, হাসান মাহমুদ ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ অনেকেই। 

উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে। তাদের বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী শতাধিক স্টলে নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন। 

এ আয়োজনের মাধ্যমে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পরে অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪