| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় তেলের বাজারে স্বস্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১১:৩১:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৭২২১০ বার পঠিত
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় তেলের বাজারে স্বস্তি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার (১০ অক্টোবর) তেলের বাজারে এই পতন দেখা যায়।

লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে (জিএমটি) ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৫৬ ডলার-এ নেমে আসে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০.৯০ ডলার-এ দাঁড়ায়।

এসইবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজারনে শিলড্রপ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে।

এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে বলে তিনি মন্তব্য করেন।

তবে সপ্তাহের হিসেবে ব্রেন্টের দাম এখনও প্রায় ১ শতাংশ বেড়ে আছে, আর ডব্লিউটিআই তুলনামূলকভাবে স্থিতিশীল। গত সপ্তাহে উভয় সূচকেই বড় ধরনের পতন দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, ইসরাইল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং  সকল বন্দি ইসরাইলিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরাইলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪