| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অতর্কিত হামলা, নিহত ১২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৭:৫৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৪৪৭৫৬৯ বার পঠিত
পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অতর্কিত হামলা, নিহত ১২
ছবির ক্যাপশন: পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অতর্কিত হামলা, নিহত ১২

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ঈসমাইল খানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত সাতজন পুলিশ নিহত হয়েছেন। এ ছাড়া এতে অন্তত পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও ছিল। দেশটির কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দেশটির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলার পর সশস্ত্র হামলাকারীকে সেখানে ব্যাপক হামলা চালায়। 

এরপর সেখানে কর্মরত কর্মকর্তা ও হামলাকারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলে। উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেছেন, সকল হামলাকারীকে নিঃশেষ করা হয়েছে। তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নিরাপত্তা বাহিনীর আরও ১৩ জন সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

সন্ত্রাসী এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ অফিসাররা আক্রমণ বানচাল করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪