| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৯:৪৫:৩৩:পূর্বাহ্ন  |  ১৪৫৭৩৩১ বার পঠিত
পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে আফগানিস্তানের বিমান বাহিনী । কাবুলভিত্তিক টোলো নিউজ  জানিয়েছে, রোববার (১২ অক্টোবর)  আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

টোলো নিউজ  আরও   জানায়, তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ।এর আগে, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

 গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে 'সন্ত্রাসীদের' হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে।

রোববার তালেবান সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করেছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে আফগান বাহিনী । অপরদিকে পাকিস্তান সরকার বলেছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। 

সেই সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ২০২৪ সালে পাকিস্তানে ৯০% সন্ত্রাসী হামলা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পশতুন এবং বালুচসহ জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে উভয় অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়। বেশিরভাগ হামলার পেছনে তালেবান জড়িত বলে দাবি ইসলামাবাদের।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪