| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১০:১২:২২:পূর্বাহ্ন  |  ১৪১৫৮৮১ বার পঠিত
পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়ে আরও বলেছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে উক্ত প্রস্তুতি নিচ্ছে।

শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আজ সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‍তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল ও তাদের ৫৮ সেনাকে হত্যাসহ আরও ৩০ সেনাকে আহত করেছে।

পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী সন্ত্রাসী দল তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের (টিটিপি) আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪