| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্সে নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী লেকোর্নু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০২:৩৭:৫২:পূর্বাহ্ন  |  ১৪৩৫৯৮৬ বার পঠিত
ফ্রান্সে নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী লেকোর্নু
ছবির ক্যাপশন: ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু । ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু রবিবার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুই দিন পরই এ পদক্ষেপ নেন তিনি। এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটলো প্যারিসে। 

নতুন সরকারে অভিজ্ঞ রাজনীতিক ও জ্যেষ্ঠ আমলারা স্থান পেয়েছেন। যারা গত সপ্তাহে লেকর্নুর প্রথম সরকার গঠনের চেষ্টায় যারা যুক্ত ছিলেন, তারাও আছেন।

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন, বাজেটমন্ত্রী আমেলি দ্য মনশালিন ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো— এ তিনজনই আগের মন্ত্রিসভায় ছিলেন এবং তারা নিজেদের পদে বহাল থাকছেন।

এ ছাড়া প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ সহযোগী রোলান লেস্কুরে, যিনি অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও তার পদে বহাল থাকছেন।

লেকোর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকেই ফিরে এসেছি। ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটের এখনই অবসান ঘটাতে হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, এ বছরের শেষ নাগাদ জাতীয় বাজেট পাস করানো তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে এবং ফ্রান্সের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই তার মূল লক্ষ্য। সূত্র : শাফাক নিউজ।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪