| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৯:৫৪:৩৬:পূর্বাহ্ন  |  ১৪১০৪২০ বার পঠিত
ইতালিতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইতালির রোমে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমুর সামনে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশে ইতালীর পুলিশের গাড়িও দেখা গেছে।

ইতালি আওয়ামী লীগের রেজিয়নে মার্কে আনকোনা শাখার ইস্রাফিল মল্লিক ও নাছির উদ্দীন খানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ করছেন। নেতাকর্মীদের হাতে ব্যানার ফেস্টুন দেখা গেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।

পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪