| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খ্যাতনামা ফিলিস্তিনি লেখক খন্দাকজি মিশরে নির্বাসিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৫:১৩:০৪:অপরাহ্ন  |  ১৪২৯৯২৭ বার পঠিত
খ্যাতনামা ফিলিস্তিনি লেখক খন্দাকজি মিশরে নির্বাসিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি (৪১) ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হয়েছেন। 

সোমবার (১৩ অক্টোবর) তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে জড়ো হন সমর্থকরা। 

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ (কুফিয়াহ) পরিহিত খন্দাকজিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তারা।

২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তেলআবিবে এক বিস্ফোরক হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘ বন্দিজীবনে খন্দাকজি লেখালেখির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তোলেন। কারাগারে বসেই তিনি লেখেন একাধিক সাহিত্যকর্ম। ২০২৪ সালে তার উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার (IPAF) অর্জন করে, যা আরবি ভাষার অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, খন্দাকজিসহ ১৫৪ জন ফিলিস্তিনিকে একযোগে মুক্তি দিয়েছে ইসরায়েল, তবে তাদের সবাইকেই দেশছাড়া করে বিভিন্ন স্থানে নির্বাসনে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪