| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব বিসিবির

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭০৪৬০১ বার পঠিত
আমিরাতের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব বিসিবির
ছবির ক্যাপশন: আমিরাতের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব বিসিবির

রিপোর্টার্স২৪ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে নতুন আরেকটি পরিকল্পনা নিয়েছে বিসিবি। ফাঁকা সময় তৈরি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি–টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীনের পরামর্শ অনুযায়ী এমিরেটস ক্রিকেট বোর্ডকে গতকাল রোববার এই প্রস্তাব দিয়েছে বিসিবি।

এদিকে পাকিস্তান সফরের আগের সূচি ঠিক থাকলে আরব আমিরাতের বিপক্ষে আজ ম্যাচ খেলে কাল লাহোর যেতেন লিটন কুমার দাসরা। ২৫ মে ফয়সালাবাদে খেলতেন প্রথম টি২০ ম্যাচ। ভারত-পাকিস্তান সামরিক হামলা সে হিসাব পাল্টে দিয়েছে। দেশ দুটির মধ্যে অস্ত্রবিরতির চুক্তি হলেও পাকিস্তান সফর নিয়ে দোটানায় পড়ে গিয়েছিল বিসিবি। সরকার থেকে সবুজ সংকেত পাওয়ায় আলোর মুখ দেখতে যাচ্ছে সফরটি। 

এখনও যেটুকু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তা ক্রিকেটারদের মতামত ইস্যুতে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম শনিবার আমিরাতের বিপক্ষে প্রথম টি২০ শেষ ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। পাকিস্তানে সিরিজ খেলা নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফের কাছ থেকে পক্ষে বিপক্ষে মত পাওয়া গেছে বলে জানান জাতীয় দল-সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে বেশির ভাগ খেলোয়াড় মতামত দেওয়া থেকে বিরত থাকেন। তাদের নীরব থাকার অর্থ বিসিবির সিদ্ধান্ত যে দিকে যাবে, তারা সেদিকে থাকবেন। 

বিসিবি চায় সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানে দল পাঠাতে। তাই দেশে না ফিরে ২২ বা ২৩ মে লাহোরে যাবে। এজন্য আমিরাতের বিপক্ষে বাড়তি একটি ম্যাচ খেলার চেষ্টা করা হচ্ছে। সিরিজটি তিন ম্যাচে উন্নীত করতে গতকাল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। আজ জানা যাবে ইসিবি বিসিবির প্রস্তাবে রাজি কিনা ।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪