| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত, ৬০ হাজার মানচিত্র বাতিল করলো চীন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৯:৫৫:১৯:পূর্বাহ্ন  |  ১৪৩৩৮৬৫ বার পঠিত
তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত, ৬০ হাজার মানচিত্র বাতিল করলো চীন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত করায় এবার ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেয়া হয়েছে বলে দাবি করেছে চীন।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, মানচিত্র চীনের কাছে একটি সংবেদনশীল বিষয়। চীনা কাস্টমস জানিয়েছে, ওই ম্যাপগুলোতে নাইন-ড্যাশ-লাইন চিহ্নও অনুপস্থিত ছিলো। এছাড়া ওই মানচিত্রগুলোতে চীন ও জাপানের মধ্যে সমুদ্র সীমানাও চিহ্নিত করা হয়নি।

বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে। যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকারসহ স্বশাসিতভাবে পরিচালিত হয়। চীন বারবার বলেছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলে রাখতেও তারা পিছপা হবে না।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪