| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৪:৩৭:১০:অপরাহ্ন  |  ১৩৯৩১০২ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস নেমে এসেছে। কেবল গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি ২০ শতাংশ কমে গেছে। গত চার মাসে ভারতীয় রপ্তানি কমেছে প্রায় ৪০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিতে ভয়াবহ এই ধস নেমেছে বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কার্যকরের প্রথম মাস পূর্তি হয়েছে সেপ্টেম্বরে। দেশটির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক কার্যকর হয় গত ২৭ আগস্ট থেকে। এই শুল্কের মাঝে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত রয়েছে।

নয়াদিল্লি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) অজয় শ্রীবাস্তব বলেছেন, শুল্ক বৃদ্ধির পর ভারতের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে, যার লক্ষ্য আগামী মাসের মধ্যে সমঝোতায় পৌঁছানো।

জিটিআরআইয়ের তথ্য অনুযায়ী, এই শুল্কের সবচেয়ে বড় আঘাত লেগেছে ভারতের শ্রমনির্ভর খাতে। এসব খাতের মধ্যে বস্ত্র, রত্ন ও গয়না, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক পণ্যসামগ্রীও রয়েছে। মার্কিন শুল্কের কারণে ভারতীয় এসব শ্রমনির্ভর খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি টানা চার মাস ধরে কমেছে। মে মাসের ৮.৮ বিলিয়ন ডলার রপ্তানি থেকে সেপ্টেম্বরে ৫.৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি ৩৭.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

রপ্তানি কমে যাওয়ার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পেয়েছে; যা গত সেপ্টেম্বরে পৌঁছেছে ১৩ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে। তবে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি কিছুটা ক্ষতি পুষিয়ে দিয়েছে।

এদিকে, কয়েক মাসের অচলাবস্থার পর গত মাসে পুনরায় ভারত ও যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আলোচনায় অংশ নিচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪