| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৯:৪৫:৩৩:পূর্বাহ্ন  |  ১৪২৫০০৭ বার পঠিত
সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
ছবির ক্যাপশন: সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের উত্তর উয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ চালায়। হামলার সময় আরও ১৩ সেনা আহত হন।

এ হামলার ঘটনাটি ঘটে পাক-আফগান সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। আফগান সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে, যা শুক্রবার (১৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় দুপুর ১টায় শেষ হওয়ার কথা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাক-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন তালেবান সরকারের কোর্টে

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের নির্দেশে তালেবান সরকার পাকিস্তানে হামলা চালিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফরে ছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪