ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে এবং আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেও পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত।
ভারতের সীমান্তে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন,‘না, একেবারেই না, উড়িয়ে দেওয়া যায় না। এর প্রবল সম্ভাবনা রয়েছে।’
সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ সতর্ক করে বলেন, যদি দ্বিমুখী যুদ্ধ শুরু হয়, কৌশল নির্ধারণ করা আছে। আমি তা প্রকাশ্যে বলতে পারব না, তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমি নিশ্চিত নই যে, যুদ্ধবিরতি টিকে থাকবে কি না। কারণ তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির পৃষ্ঠপোষকতায় নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কাবুল দিল্লির জন্য প্রক্সি যুদ্ধ করছে। সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি