| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী হানিয়া আমির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:০১:৫৮:পূর্বাহ্ন  |  ১৪১৬১৮৬ বার পঠিত
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী হানিয়া আমির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন দেশটির আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে এই খেতাব লাভ করলেন তিনি। এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করেছে, দক্ষ অভিনয় ও সামাজিকমাধ্যমে প্রাসঙ্গিক বিষয়বস্তুর জন্য বহুল পরিচিত শক্তিশালী অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীর জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।

হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করে, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে হানিয়া আমির বলেন, ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ- যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড।’



রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪