| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৩:৫৩:৪১:অপরাহ্ন  |  ১৪১৭৪২২ বার পঠিত
সংসদ সদস্যদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দিল্লীতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ৬টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় এখন তা নিভিয়ে ফেলা হয়েছে।

রাজধানীর বিশম্ভর দাস মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট রাজ্যসভার সংসদ সদস্যদের আবাসিক কমপ্লেক্স। দুপুর ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস বিভাগ আগুন লাগার খবর পায়। 

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না। ট্যাঙ্ক এবং পাইপলাইনে কোনো পানি ছিল না। একজন বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছেন, আগুন দেখার পর আমরা অগ্নিনির্বাপক ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো পানি ছিল না। ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। এর পেছনে কেউ জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪