| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেলিকপ্টার বিধ্বস্ত, ফ্লাইট ক্যাপ্টেন নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৪:৩৬:০৩:অপরাহ্ন  |  ১৪০৪৬৬৮ বার পঠিত
হেলিকপ্টার বিধ্বস্ত, ফ্লাইট ক্যাপ্টেন নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চিলিতে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পরে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এ ঘটনায় ফ্লাইট ক্যাপ্টেন নিহত হয়েছেন। আহতাবস্থায় উদ্ধার হয়েছেন বাকি তিন আরোহী।

চিলির বিমানবাহিনী শুক্রবার নিশ্চিত করেছে, তারা নিখোঁজ এমএইচ-৬০এম ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। আগের দিন বিকেলে আইসেন অঞ্চলের সাউদার্ন আইস ফিল্ডস সেক্টরে সেটি নিখোঁজ হয়েছিল। এতে চারজন ক্রু ছিলেন।

চারজন ক্রু সদস্যের মধ্যে তিনজন জীবিত উদ্ধার হয়েছেন। কিন্তু ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ফ্লাইট ক্যাপ্টেন সার্জিও হিডালগো লেইভাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এভিয়েশন গ্রুপ নং ৯-এর হেলিকপ্টারটি ভিলা ও’হিগিন্স বিমান ক্ষেত্র থেকে ক্যাম্পোস ডি হিলো সুরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটির খোঁজে বিমান উড়ানো হয়।

উরুগুয়ে ভিত্তিক সংবাদ সংস্থা মার্কোপ্রেস জানায়, এ ঘটনায় চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪