ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় সামনে এসেছে যে, আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা সমুন্নত রাখার জন্য বাংলাদেশেরও উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
রিপোর্টার্স২৪/এসসি