ইন্টরন্যাশনাল ডেস্ক : প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। কঠোর নিরাপত্তা ভেদ করে চেইনের করাত দিয়ে যাদুঘরে ভেতরে ঢুকে পরে চোরচক্র। তারা জাদুঘর থেকে ৯টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে।
রোববার (১৯ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের ভেতর চোরচক্র জাদুঘরে ঢুকে অলংকার নিয়ে পালিয়ে যায়। সেগুলোর দাম যাচাই করা হচ্ছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, চোরচক্রটি ছোট চেইনের করাত নিয়ে স্কুটারে চড়ে জাদুঘরে ঢোকে।
এর আগে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সমাজিকমাধ্যম এক্স-এ লিখেন, আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আমি ঘটনাস্থলে জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে আছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জাদুঘর বন্ধ আছে।
প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাসহ বহু বিশ্বখ্যাত শিল্পকর্ম রয়েছে।
রিপোর্টার্স২৪/টিআই