| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৫ হত্যার পর আবার যুদ্ধবিরতির নাটক ইসরায়েলের গাজায় বোমাবর্ষণের পর ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৩:৩১:৪১:পূর্বাহ্ন  |  ১৩৮৮৫৩২ বার পঠিত
৪৫  হত্যার পর আবার যুদ্ধবিরতির নাটক ইসরায়েলের গাজায় বোমাবর্ষণের পর ঘোষণা
ছবির ক্যাপশন: ৪৫ হত্যার পর আবার যুদ্ধবিরতির নাটক ইসরায়েলের গাজায় বোমাবর্ষণের পর ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্ত ঝরানোর পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাফাহ এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। এর পরই গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে তারা। যদিও হামাস জানিয়েছে, রাফাহর সংঘর্ষ সম্পর্কে তারা কোনোভাবেই অবগত নয়।

রক্তক্ষয়ী ওই অভিযানের পর দিনের শেষে হঠাৎ করে যুদ্ধবিরতি পুনঃকার্যকর করার ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে তারা জানায়,

রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে—যা হামাস ভঙ্গ করেছিল।

এর আগেও গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর প্রায় প্রতিদিনই গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। এতে যুদ্ধবিরতির মধ্যেও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, ইসরায়েলি সরকার রোববার ঘোষণা দেয়, তারা গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে নিষেধাজ্ঞাটি পরে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা।সূত্র: টাইমস অব ইসরায়েল


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪