| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা: রানওয়ে ছিটকে সাগরে কার্গো প্লেন, নিহত ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৩:৪৭:৩৬:পূর্বাহ্ন  |  ১৪০১৫৮৭ বার পঠিত
হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা: রানওয়ে ছিটকে সাগরে কার্গো প্লেন, নিহত ২
ছবির ক্যাপশন: হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা: রানওয়ে ছিটকে সাগরে কার্গো প্লেন, নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক : হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো প্লেন। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তবে প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছায় এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে প্লেনটি সাগরে ছিটকে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, বিমানের চার ক্রু সদস্য জীবিত থাকলেও তারা আহত হয়েছেন এবং চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আরটিএইচকে।

দুর্ঘটনার পর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, তবে অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে। এদিকে, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের জাহাজ। দুর্ঘটনার পর অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল, কারণ এটি দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম নিরাপদ বিমানবন্দর হিসেবে পরিচিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪